1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উদ্যোগে “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন, বগুড়ার সভাপতি গণেশ দাস, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. রমজান আলী আকন্দ এবং পরিদর্শক মো. সামসুল আলম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষকরাই শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের প্রধান কারিগর। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

কর্মশালায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে মনোনীত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট