1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকালে রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতাভুক্ত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। প্রতিযোগিতায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং মহানগর এলাকা থেকে ৪টি দলসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরে। আয়োজনটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রদর্শনীতে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা ‘যত্ন’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন উপস্থাপন করে। অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারণা তুলে ধরে তারা। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি পরিষ্কারের নৌকা প্রজেক্ট উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এ প্রকল্পের মাধ্যমে জলাশয় ও নদীর পানিতে থাকা ভাসমান ময়লা অপসারণের ধারণা উপস্থাপন করা হয়। এ ছাড়া গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমীর শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্য থেকে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীরা জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ধারণা থেকেই তারা প্রকল্পটি তৈরি করেছে। তারা নিজেদের প্রকল্পের কার্যকারিতা, ব্যবহারিক দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা দর্শনার্থী ও বিচারকদের সামনে ব্যাখ্যা করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি। বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে সাহসী করে তোলে। শুধু বইয়ের জ্ঞান নয়, সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতাও অর্জন করতে হবে। রাজশাহীর শিক্ষার্থীরা যে ধরনের প্রকল্প উপস্থাপন করেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। জেলা প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রমে সবসময় পাশে থাকবে।
আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, দলগত কাজের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি হবে। অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রোগ্রামের সদস্য সচিব ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান। এ সময় রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট