1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ

বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী, ৪নং এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক, ইউজিএইচ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজিং পার্টনার মো. শাহাকুল ইসলাম সবুজ এবং এরুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। সভাপতির বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় এরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে মাদকমুক্ত বগুড়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পক্ষ থেকে উপস্থিত জনসাধারণের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট