1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মাহিদু ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে মাদক ব্যবসার বিরোধের জেরে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ খাইয়ে ৪ জনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)রোববার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর গ্রামের মোঃ সোলেমান মিয়ার ছেলে ও মামলার প্রধান আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫) এবং তার ভাই মোঃ শফিকুল ইসলাম (৪০)। সোমবার ( ৮ জুন) র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের সাথে অবৈধ মাদক ব্যবসা নিয়ে নিহতদের পূর্বশত্রুতা ছিল। এরই জেরে গত (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে প্রধান আসামি রফিকুল ইসলাম কৌশলে ভিকটিম মোঃ সাজু মিয়া (৫৫) ও তার তিন বন্ধুকে নিজের আম ও মালটা বাগানে ডেকে নিয়ে যান। সেখানে তাদের জোরপূর্বক অথবা কৌশলে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ পান করানো হয়। পরবর্তীতে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় সাজু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ১ জুন, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনার রেশ ধরে বিষাক্ত মদের প্রতিক্রিয়ায় সাজু মিয়ার অপর তিন বন্ধুও বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হত্যাকাণ্ডের পর গত ২ জুন নিহতের ভাগিনা মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় পেনাল কোডের ৩০২/৩২৮/৩৪ ধারায় বিষ প্রয়োগে হত্যার অভিযোগে একটি মামলা (মামলা নং-০৪) দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি,র‍্যাব-১৩ (রংপুর) এবং সিপিসি-২,র‍্যাব-৪ (সাভার, ঢাকা) এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থেকে এই দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট