1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পীরগাছা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলায় নয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার প্রাথমিক রিপোর্টে শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে পীরগাছা থানার পারুল ইউনিয়নের সুন্দর মৌজায় একটি ক্যাডেট কোচিং সেন্টারের পাশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় গত ২২ এপ্রিল ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন/২০২২)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুন্দর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন সাগর (৩৩)-কে একমাত্র আসামি করা হয়েছে।
এদিকে, মামলার পর ভুক্তভোগী শিশুকে ফরেনসিক ও মেডিকেল পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফফাত শারমিন স্বাক্ষরিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক, প্যাথলজিক্যাল (ভেহাইনাল সোয়াব) এবং রেডিওলজিক্যাল (এক্স-রে) পরীক্ষা নিরীক্ষা শেষে ভুক্তভোগীর শরীরে কোনো ধরণের যৌন নির্যাতনের আলামত (no sign of sexual assault) পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা কালে শিশুটির হাইমেন বা সতীচ্ছেদ অক্ষত ও স্বাভাবিক ছিল এবং সরবরাহকৃত নমুনায় কোনো শুক্রাণুর উপস্থিতি মেলেনি।
পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুজন শ্যাম মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন। পুলিশ ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সব ধরণের তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট