1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধিঃ
ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন রাজধানীর সন্নিকটে হলেও দুঃখের যে এই ইউনিয়নে পাকা সড়ক তেমন একটা নেই আর যতটুকু আছে সেগুলো সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কে বড় বড় গর্ত, খানাখন্দ আর কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ধামরাই উপজেলার মধ্যে বাইশাকান্দা ইউনিয়ন সব দিক থেকে অবহেলিত ও যোগাযোগর প্রধান মাধ্যম রাস্তা তেমন একটা নেই আর যে কয়টা কাঁচা, ইটসলিং ও পাকা রাস্তা আছে বৃষ্টি হলে পুরো সড়কজুড়ে পিচ-ঢালাই উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। রিকশা, ভ্যান, মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলতেও কষ্ট হয়। বালুবাহী ট্রাক ও ভারী যানবাহনের চলাচলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো মেরামত হয় না। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, বিশেষ করে “বি এম পি বাজার থেকে চন্ডিশ্বর ও বাঘাইর হতে সিংশ্রী বাজার ১০ মিনিটের পথ পাড়ি দিতে এখন আধা ঘণ্টা লাগে। গাড়ি নষ্ট হয়, মালামাল নষ্ট হয়। বারবার ধামরাই উপজেলা ও ইউনিয়ন পরিষদে বলেও কোনো কাজ হয়নি।”এলাকাবাসী নতুন রাস্তা নির্মাণ, ইটসলিং ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করণ এবং ভাঙা রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রসাশক জানান, “রাস্তাগলোর বেহাল দশার বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।”ধামরাই উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত রাস্তা মেরামত না হলে মানবন্ধন ও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট