1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুলকে (৩৬) মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন পিপুল।
শাহিবুল ইসলাম পিপুল উপজেলার পাথরঘাটা (রোকনপুর) গ্রামের গোলজার হোসেনের ছেলে। তিনি দৈনিক যুগান্তরের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং বাংলা ট্রিবিউনের পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযুক্ত মো. শরীফ হোসেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ছোট ভাই।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতি করার অভিযোগ তুলে বিকাল সাড়ে ৫ টার দিকে পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামিকে (২৩) হাসপাতাল পাড়া সংলগ্ন শিশু কুঞ্জ থেকে তুলে নিয়ে যান কলেজপাড়া এলাকার ছাত্রদলের নেতা ফিরোজ, হাসিব, মারুফ ও আল-আমিনসহ কয়েকজন। সামিকে ভাঙ্গুড়া মহিলা কলেজের সামনে নিয়ে মারধর করা হয়।
এ সময় পাবনা শহরে অবস্থান করা সাংবাদিক পিপুল মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ভাঙ্গুড়া থানার ওসিকে জানিয়ে দ্রুত সহায়তা চান। ওসি ভাঙ্গুড়া থানার এসআই আল-আমিন হোসেনকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে পিপুলের ছোট ভাইকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন।
সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুল বলেন, ‘আমার ভাইকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিই। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইলে বাহার নামে এক ব্যক্তি ফোন দিয়ে আমার অবস্থান জেনে নেন এবং পোস্টের বিষয়ে জিজ্ঞাসা করেন। এরপর ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে পৌঁছালে দুজন অজ্ঞাত ব্যক্তি আমার পরিচয় জিজ্ঞাসা করেন। পরিচয় দিলে ওই দুই ব্যক্তি বলেন, আমরাই তোর ভাইকে তুলে নিয়ে গিয়েছিলাম। তুই ফেসবুকে কী লিখেছিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ওই সময় আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন দেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছোট ভাই শরীফ। কল রিসিভ করার পর জানতে চান, তুই কোথায় আছিস। ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ডে জানালে শরীফ ও তার ১৫-২০ জন সহযোগী আমার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এ অবস্থায় সেখান থেকে দৌড়ে পাশের একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিই।’
থানায় দেওয়া অভিযোগে আরও বলা হয়, ওই সময় ভাঙ্গুড়া থানার এসআই আল-আমিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনাটির ভিডিও ধারণ করেন। হামলাকারীরা চলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় শরীফের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।
এ বিষয়ে অভিযুক্ত শরীফ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই সাংবাদিকের ভাই সামি আমাদের তিন জন ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। আজকে তারা সামিকে জিজ্ঞাসা করেছে ওই সময় তাদের ক্ষতি করেছিল কেন? খবর পেয়ে আমি সেখানে যাই। গিয়ে দেখি পুলিশও সেখানে আছে। তাকে একটা টোকাও দেয়া হয়নি। অথচ ফেসবুকে আমাদের বেদেপাড়ার ছেলেদের কটাক্ষ করে পোস্ট দেন ওই সাংবাদিক। তাকে ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করতে বলা হয়েছিল। কিন্তু সেটা করেন নাই। এটা নিয়ে ছেলেপেলেরা ক্ষুব্ধ ছিল। তিনি ঘটনাস্থলে এলে তার সঙ্গে আমাদের ছেলেদের একটু হাতাহাতি হয়।’
এ ব্যাপারে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু আমার ভাই মারামারির করার মতো ছেলে নয়। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। আপন ভাই হলেও ছাড় দিই না। ঘটনার সঙ্গে আমার ভাই জড়িত নয়। ছাত্রদলের ছেলেদের সঙ্গে আগের কোনও ঘটনা নিয়ে ছাত্রলীগের একটা ঝামেলা ছিল। সেটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আবার সেটার সমাধান হয়ে গেছে পুলিশের উপস্থিতিতে। মূলত সাংবাদিক পিপুল ফেসবুকে নাকি জাতি তুলে একটা পোস্ট দিয়েছিলেন। সেটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে মারামারি হয়নি। আমি দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্টা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, ‘সাংবাদিককে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট