1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত কমিটি এ সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত করবে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় নিয়ে একবারে নয়, বরং আগামী তিন অর্থবছরে তিন ধাপে এই নতুন বেতন কাঠামো শতভাগ বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার।

আগামী ১ জুলাই (২০২৬-২৭ অর্থবছর) থেকেই নতুন পে-স্কেলের প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতি চলছে। এই লক্ষ্যে আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করবে।

তিন ধাপের বাস্তবায়ন পরিকল্পনা কেমন হবে?

অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট কমিটির সূত্র অনুযায়ী, একযোগে পুরো সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। তাই ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

প্রথম বছর (১ জুলাই, ২০২৬ থেকে): সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের (Basic Salary) ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পাবেন।

দ্বিতীয় বছর (২০২৭-২৮ অর্থবছর): মূল বেতনের বাকি ৫০ শতাংশ সমন্বয় করা হবে। অর্থাৎ প্রথম দুই বছরেই মূল বেতনের শতভাগ সমন্বয় সম্পন্ন হবে। তবে এই সময়ে বাড়িভাড়া বা অন্যান্য ভাতা আগের নিয়মেই বহাল থাকবে।

তৃতীয় বছর (২০২৮-২৯ অর্থবছর): এই ধাপে যুক্ত হবে নতুন বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা ও ঝুঁকি ভাতাসহ অন্যান্য সব আর্থিক সুবিধা।

নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের অগ্রাধিকার

কমিটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি সবচেয়ে কম আয়ের কর্মচারীরা যাতে বেশি সুবিধা পান, সুপারিশে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রশাসন, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্য ও বিচার বিভাগসহ সব সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন কাঠামোর আওতায় আসবেন।

বাড়ছে প্রবীণদের পেনশনও

সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবী ছাড়াও বড় সুবিধা পেতে যাচ্ছেন পেনশনভোগীরা। এক্ষেত্রেও ধাপে ধাপে পেনশন বাড়ানোর একটি রূপরেখা তৈরি করা হয়েছে:

১. যাঁরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

২. ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে ৭৫ শতাংশ।

৩. আর যাঁরা মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট