1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সিঙ্গাইরে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেব মেলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ সানাউল্লাহ,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলা শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।

তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে অনেক সময় ভাইয়ে ভাইয়ে বিরোধ ও মারামারির ঘটনাও ঘটে। ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে মানুষ তাদের প্রাপ্য অধিকার সহজে ও সঠিকভাবে পাবে। জমি সংক্রান্ত বিষয়গুলোতে অনেক মামলা-মোকদ্দমা হয়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা এবং সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের কাছে সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যবহার বৃদ্ধি এবং নাগরিকদের সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা এবং অন্যান্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট