1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজবাড়ীতে ডিএনসি’র পৃথক অভিযান: ২ মাদক কারবারি গ্রেপ্তার,ইয়াবা জব্দ সিঙ্গাইরে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেব মেলা মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর রাজাপুর খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, ৪০ বছরের মদ্রিচসহ আরও যারা আছেন ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত এমপি হানজালার অভিযান,মাদকসহ স্বামী-স্ত্রী আটক সারা দেশে শুরু হয়েছে ভূমিসেবা মেলা,উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ দেশের অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের প্রতিপক্ষের হামলায় শ্রীপুরে কৃষকের প্রাণহানি সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অবৈধ মাদকদ্রব্যের বিস্তার ও পাচার প্রতিরোধে কঠোর নজরদারি এবং সমন্বিত অভিযানের ওপর গুরুত্বারোপ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
(ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে যাতে কোনো মাদক চক্র সক্রিয় হতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত অভিযান জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আন্তরিকতা, পেশাদারিত্ব ও টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। জনগণের নিরাপত্তা ও তরুণ সমাজকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় গত মাসের কার্যক্রম ও পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এএসআই ক্যাটাগরিতে আশরাফ এবং সিপাই ক্যাটাগরিতে ইবনে মিজানকে পুরস্কৃত করা হয়।

এছাড়া সভায় জেলার সার্বিক মাদক পরিস্থিতি, আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট