1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয়

আর্জেন্টিনার আবার বিশ্বকাপ জেতা নিয়ে যে তথ্য দিলেন স্কালোনি

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর সেই রূপকথার পেছনের মূল কারিগর ছিলেন তৎকালীন সময়ের কিছুটা অখ্যাত কোচ লিওনেল স্কালোনি। সময়ের পরিক্রমায় সেই স্কালোনি এখন অনেক বেশি পরিপক্ব এবং অভিজ্ঞ। তাঁর কোচিংয়েই এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথলিপিতে আয়োজিত বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আলবিসেলেস্তেরা। গ্রেট শো অন আর্থ শুরু হতে যখন মাসখানেকেরও কম সময় বাকি, ঠিক তখনই বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সম্ভাবনা ও অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে মুখ খুলেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

কনমোবেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে স্কালোনি স্পষ্ট জানিয়েছেন যে, বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা বা আরও একটি বিশ্বকাপ জেতা অত্যন্ত কঠিন এক সমীকরণ, তবে এটি কোনোভাবেই অসম্ভব নয়। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ৫৫ জনের একটি প্রাথমিক দল জমা দিয়েছেন তিনি, যা থেকে আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে স্কালোনি বলেন, এই টুর্নামেন্টটি কতটা কঠিন তা কাতারেই প্রমাণিত হয়েছে। এখানে কেবল ভালো ফুটবল খেললেই চলে না, বরং মাঠের ভেতরের এবং বাইরের ছোটখাটো অনেক খুঁটিনাটি বিষয় নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আর্জেন্টিনা দল হিসেবে প্রতিবারই মাঠে নামে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এবারও তার ব্যতিক্রম হবে না এবং শিরোপা ধরে রাখতে তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করবে।

আর্জেন্টিনার ডাগআউটে বসার পর থেকে স্কালোনির সাফল্যের গ্রাফ রূপকথার মতো। তাঁর অধীনে দল একটি বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে। অথচ শুরুতে যখন তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিও তীব্র হতাশা প্রকাশ করেছিলেন। অনভিজ্ঞ ও লোপ্রোফাইল তকমা পাওয়া সেই স্কালোনিই এখন বিশ্বসেরা কোচদের একজন। এই অবিস্মরণীয় সাফল্যের রহস্য উন্মোচন করে ৪৮ বছর বয়সী এই কোচ জানান, তারা কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেন না। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত তথ্যের চাপ না দিয়ে শুধু প্রয়োজনীয় এবং সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়া হয়, যাতে তারা মাঠে নির্ভার থাকতে পারে। কোচিং স্টাফের সবাই একসময় মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন বলেই খেলোয়াড়দের মনস্তত্ত্ব ও প্রয়োজনটা খুব ভালো বোঝেন এবং তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন।

আসন্ন এই বিশ্বকাপটি অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে ফুটবল বিশ্বে জোর গুঞ্জন রয়েছে। তবে দলের প্রাণভ্রমরার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো আগাম ভবিষ্যদ্বাণী করতে রাজি নন স্কালোনি। মেসির খেলা উপভোগ করাকেই সবচেয়ে বড় আনন্দ উল্লেখ করে তিনি জানান, ফুটবল বিশ্ব সবসময়ই মেসিকে মাঠে দেখতে চায়। তাই মেসি অবসরে যাবে এমন নেতিবাচক চিন্তা তিনি মাথায় আনতে চান না, কারণ ম্যারাডোনার বিদায়ের সময়কার মতো কষ্ট তিনি আর পেতে চান না। মেসির বিদায়ের ভাবনা মনের মধ্যে এক ধরনের অশান্তি তৈরি করে বলেই স্কালোনি বর্তমান সময়টা উপভোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট