1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

ফের ইরানে হামলার বিষয়ে জোরালোভাবে ভাবছেন অধৈর্য ট্রাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পারমাণবিক কর্মসূচি ও যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা আরও জোরালোভাবে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প অনেক বেশি গুরুত্ব সহকারে ভাবছেন। আলোচনার অগ্রগতি না হওয়া এবং তেহরানের অবস্থানে অসন্তুষ্ট হয়ে তিনি ক্রমেই অধৈর্য হয়ে উঠছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

মার্কিন প্রশাসনের ধারণা, ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণেই পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসছে না। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল, তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ওয়াশিংটনের মধ্যে নতুন সন্দেহ তৈরি করেছে। তাদের প্রশ্ন, তেহরান আদৌ আলোচনার মাধ্যমে সমাধান চায় কি না।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ভেতরেও মতপার্থক্য দেখা দিয়েছে। একটি অংশ মনে করছে, নতুন করে সামরিক হামলা চালালে ইরান আরও দুর্বল হবে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। অন্যদিকে আরেকটি পক্ষ কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সঙ্গে যোগাযোগে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও কিছু মার্কিন কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসনের প্রকৃত অসন্তোষের বার্তা তেহরানের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। বরং ইরানের পক্ষ থেকে ইতিবাচক বার্তাগুলোই বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা দাবি করেছেন, পাকিস্তান ও অঞ্চলটির কয়েকটি দেশ ইতোমধ্যে ইরানকে জানিয়ে দিয়েছে যে, বর্তমান কূটনৈতিক আলোচনা নিয়ে ওয়াশিংটন সন্তুষ্ট নয়। একই সঙ্গে তারা এটিকে ‘শেষ কূটনৈতিক সুযোগ’ বলেও সতর্ক করেছে। কিন্তু ইরান সেই সতর্কতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

ইরান ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট