1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিরঘাটা এলাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর সুমাইয়া (২০) নামে এক গৃহবধূ ও তার তিন বছর বয়সী মেয়ে মারিয়া রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবারেই উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে দুপুর আনুমানিক ১টার দিকে সুমাইয়া তার মেয়ে মারিয়াকে নিয়ে স্বামীর বাড়ি উপজেলার সিরঘাটা এলাকা থেকে বাবার বাড়ি পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরিবারের দাবি, ওই সময় তার শাশুড়ি তাকে পাথরঘাটা যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় তুলে দেন।
এরপর বিকেল প্রায় ৫টার দিকে সুমাইয়ার শাশুড়ি মেয়ের বাবার বাড়িতে ফোন করে জানতে চান তারা পৌঁছেছে কিনা। কিন্তু তখন পরিবারের সদস্যরা জানতে পারেন, সুমাইয়া ও তার মেয়ে এখনো সেখানে পৌঁছাননি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে উভয় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে পরিবারের সদস্যরা জানান, বাড়ির নম্বর ছাড়া অন্য কোনো সন্দেহজনক নম্বর পাওয়া যায়নি। এছাড়া পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন তার শ্বশুরবাড়ি এলাকাতেই দেখা গেছে।
ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মা ও শিশুকে উদ্ধারের ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট