1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন

ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। “দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলায় নারী দুগ্ধ খামারীদের জন্য আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গাভী পালন, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাকনি) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আক্তার রোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। প্রশিক্ষণে মূল উপস্থাপক ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান।
অংশগ্রহণকারী নারী খামারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট