1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন

দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ-2 আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

এর আগে তিনি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়াও যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। শুধু সহায়তা প্রদানই নয়, সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট