1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস/’২৬ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍েলী, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য রেলীটি আদালত চত্বর হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জজকোর্ট প্রাঙ্গণে শেষ হয়ে পরে বৃক্ষরোপণ করা হয়। এরপর এক আলোচনা সভা, বিশেষ সম্মাননা প্রদান ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সিনিয়র সিভিল জজ মারিয়া সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যালের বিচারক মোঃ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, চিফ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইলিয়াস রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিষ্ট্রট নিগার সুলতানা, সিভিল সার্জনের প্রতিনিধি (আরএমও) ডাঃ অখিল সরকার, জজকোর্টের জিপি এ্যাডঃ গুলজার আহম্মেদ চিশতী মস্তফা, পিপি শরীফ মোঃ সাইফুল কবীর সহ বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও উক্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।আলোচনা সভায় বিগত অর্থ বছরের সাফল্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা শেখ মুজাহিদুল ইসলাম। তিনি জানান, জেলা লিগ্যাল এইড অফিস থেকে মোট ৯৩২ জনকে আইনি পরামর্শ/ সেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৫৩ টি প্রিকেইস ‘অল্টারনেটিভ ডিসপুট রিসলিউয়েশন’ (এডিআর) বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এর মাধ্যমে ২২৯ টি কেইস মীমাংসা ও ৩২৪ টি নথিভূক্তকরণ, ৪৭টি পোষ্ট কেইস (এডিআর) এর মধ্যে ২৫ টির মীমাংসা, ২৩৭ মামলার বিপরীতে ১৮১টি নিষ্পত্তি ও বর্তমানে ৫৬ টি মামলা চলমান।

এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ার মাধ্যমে গত অর্থবছরে ১ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা আদায় করে ক্ষতিগ্রস্থ পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা ‘এডিআর’ প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে আলোচনা সভায় সন্তোষ প্রকাশ করা হয়। সরকারের গৃহীত এই পদ্ধতি আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে উপস্থিত বক্তারা আরো বলেন, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের বিচার পাওয়ার পথ সুগম করতে সরকারী এই আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবার আগে প্রয়োজন সকলের আন্তরিক সদিচ্ছা ও সহযোগিতা। অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট