1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

হাতীবান্ধায় অসহায় ভ্যানচালকের পাশে মানব কল্যাণ পরিষদ নতুন ভ্যান উপহার,ফিরে পেলেন জীবিকার আশার আলো

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

হাতিবান্ধা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক অসহায় ভ্যানচালকের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে ভ্যানচালক মোঃ এছামুদ্দিন হোসেনকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এছামুদ্দিন হোসেনের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল তার ভ্যান। প্রায় ১৫ দিন আগে গভীর রাতে তার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। সকালে ভ্যান না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। সাত সদস্যের পরিবার নিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।

ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের সেক্রেটারি মেহেদি হাসান মানিক দ্রুত তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে গত ২৫ এপ্রিল (রবিবার) সংগঠনের পক্ষ থেকে তাকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মেহেদি হাসান মানিক, মোঃ লিটন হোসেন, মোঃ মাহাবুব ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ইসলাম সুমন ও মনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।

নতুন ভ্যান পেয়ে এছামুদ্দিন হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, “এই ভ্যানটি আমার জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে। এখন আমি আবার কাজ করে আমার পরিবারকে চালাতে পারব।” তিনি এ সহায়তার জন্য মানব কল্যাণ পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মেহেদি হাসান মানিক বলেন, “মানব কল্যাণ পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। আমাদের এই কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বাড়ায় এবং অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট