1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয় সোনার দাম আরও কমেছে, এখনই কি কেনার উপযুক্ত সময়? যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার

সখিপুরে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি, দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সখীপুর প্রতিনিধিঃ
‎​টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১০ নং বড়চওনা ইউনিয়নের কুতুবপুর-আবেদনগর এলাকা থেকে খালিয়ারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ খান বাড়ি মোড় থেকে দেবরাজ-হায়াতালি চৌরাস্তা মোড় পর্যন্ত ৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
‎দীর্ঘ দিন সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
‎​সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে মো. আলমগীর হোসেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় আলহাজ্ব এড. আহমেদ আজম খান বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
‎​
‎স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর (নয়াপাড়া) হয়ে যাওয়া এই রাস্তাটি অত্র অঞ্চলের অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য যেমন— কলা, বেগুন, শিম এবং পোল্ট্রি শিল্পের মালামাল এই রাস্তা দিয়েই কুতুবপুর বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায়, ফলে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
‎​প্রভাবিত হচ্ছে শিক্ষা ও অর্থনীতি: রাস্তাটির বেহাল দশার কারণে খালিয়ারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবপুর উচ্চ বিদ্যালয় ও বড়চওনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়মিত যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে।
‎ এছাড়া এলাকার একটি বড় অংশ অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাস্তা খানাখন্দে ভরা থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং ভ্যান চালকদের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা সময়মতো তাদের ফসল বাজারজাত করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
‎​এলাকাবাসীর দাবি: আবেদনকারী মো. আলমগীর হোসেন বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষাকালে আমাদের এলাকার মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যেতে পারে না। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন দ্রুত এই ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেন।”
‎​এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সখিপুরের ভুক্তভোগী সাধারণ জনগণ।
এ ছাড়া ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, এবং ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন শামীম এবং ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার হিতিসি ব্যক্তিবর্গ মোঃ শফিকুল ইসলাম শফি জানান আমাদের এই কুতুবপুর নয়াপাড়া এবং খালিয়ারবাইদ বর্ডার সংযুক্ত অবহেলিত এলাকা,আমরা মনে করি অবহেলিত এই কয়েকটি গ্রাম আমাদের এই এলাকায় কোন উন্নয়ন নেই।
তাই সখীপুর – বাসাইল নবগঠিত মাননীয় এমপি এবং মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন আপনার মাধ্যমে আমাদের এই অবহেলিত গ্রামটি উন্নয়নের মুখ দেখতে চাই। ধন্যবাদ মন্ত্রী মহোদয় আহাম্মেদ আজম খানকে ধন্যবাদ সখিপুর বাসাইল সকাল বিএনপি সদস্যবৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট