সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১০ নং বড়চওনা ইউনিয়নের কুতুবপুর-আবেদনগর এলাকা থেকে খালিয়ারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ খান বাড়ি মোড় থেকে দেবরাজ-হায়াতালি চৌরাস্তা মোড় পর্যন্ত ৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দীর্ঘ দিন সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে মো. আলমগীর হোসেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় আলহাজ্ব এড. আহমেদ আজম খান বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর (নয়াপাড়া) হয়ে যাওয়া এই রাস্তাটি অত্র অঞ্চলের অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য যেমন— কলা, বেগুন, শিম এবং পোল্ট্রি শিল্পের মালামাল এই রাস্তা দিয়েই কুতুবপুর বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায়, ফলে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রভাবিত হচ্ছে শিক্ষা ও অর্থনীতি: রাস্তাটির বেহাল দশার কারণে খালিয়ারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবপুর উচ্চ বিদ্যালয় ও বড়চওনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়মিত যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে।
এছাড়া এলাকার একটি বড় অংশ অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাস্তা খানাখন্দে ভরা থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং ভ্যান চালকদের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা সময়মতো তাদের ফসল বাজারজাত করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসীর দাবি: আবেদনকারী মো. আলমগীর হোসেন বলেন, "রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষাকালে আমাদের এলাকার মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যেতে পারে না। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন দ্রুত এই ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেন।"
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সখিপুরের ভুক্তভোগী সাধারণ জনগণ।
এ ছাড়া ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, এবং ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন শামীম এবং ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার হিতিসি ব্যক্তিবর্গ মোঃ শফিকুল ইসলাম শফি জানান আমাদের এই কুতুবপুর নয়াপাড়া এবং খালিয়ারবাইদ বর্ডার সংযুক্ত অবহেলিত এলাকা,আমরা মনে করি অবহেলিত এই কয়েকটি গ্রাম আমাদের এই এলাকায় কোন উন্নয়ন নেই।
তাই সখীপুর - বাসাইল নবগঠিত মাননীয় এমপি এবং মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন আপনার মাধ্যমে আমাদের এই অবহেলিত গ্রামটি উন্নয়নের মুখ দেখতে চাই। ধন্যবাদ মন্ত্রী মহোদয় আহাম্মেদ আজম খানকে ধন্যবাদ সখিপুর বাসাইল সকাল বিএনপি সদস্যবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড