1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

‎শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো,আদিতমারী দলিল লেখক সমিতির নির্বাচন

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

আদিতমারীতে দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎মঙ্গলবার (২৪) মার্চ, ২০২৬ ইং আদিতমারী সাব-রেজিস্টার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার শিউলী খাতুনের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
‎সকাল ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। এবারের নির্বাচনে মোট ৫৩ জন ভোটার অংশগ্রহণ করেন এবং শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত।

‎ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শিউলী খাতুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ঘোষিত ফলাফলে সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ৩৮ ভোট পেয়ে মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু তালেব চেয়ার প্রতীকে পান ১৫ ভোট।
‎সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ তারিকুল ইসলাম রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতীকে পান ১৯ ভোট।
‎কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রবিউল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মোঃ রোকনুজ্জামান ছাতা প্রতীকে পান ২১ ভোট।
‎সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৬ ভোট পেয়ে মোঃ আবুল কালাম মাসুদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান শাহিন পান ১৯ ভোট।

‎দপ্তর সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ বাবুল মিয়া। তার প্রতিদ্বন্দ্বী মোঃ বখতিয়ার উদ্দিন লিমন চশমা প্রতীকে পান ২৪ ভোট।
‎এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন— মোঃ আব্দুর রহমান সবুজ (৪৭ ভোট), মোঃ আজিজুল ইসলাম (৪৪ ভোট), শ্রী দিলীপ কুমার রায় (৪৪ ভোট) এবং মোঃ রাসেল খান (৩৫ ভোট)।

‎নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট