1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত 

দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে বুবলী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখানো চিত্রনায়িকা শবনম বুবলী আবারও আলোচনায়। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যুক্তরাষ্ট্রে গেছেন।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর দুই ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন বুবলী। অভিনেতা শাকিব খান এর সঙ্গে জুটি বেঁধেই তার সিনেমা ক্যারিয়ারের শুরু। পরবর্তীতে ব্যক্তিজীবনেও তাদের সম্পর্ক আলোচনায় আসে। তাদের ঘরেই জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর।

সম্প্রতি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সন্তান জন্ম দেওয়ার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলী। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে সেখানে অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ পরিবেশন করেন বুবলী। সে সময় তার পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই অনেকের দাবি, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে শুরু থেকেই নীরব রয়েছেন তিনি।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে বুবলীকে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়ে।

২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। তবে সন্তানের জন্মের খবর তিনি প্রকাশ করেন প্রায় দুই বছর পরে। তখন বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে আনুষ্ঠানিকভাবে জানান, তার ছেলে শেহজাদ খান বীরের বাবা-মা তিনি ও শাকিব খান।

শাকিব খানের সঙ্গে বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল বীর, যা ২০২০ সালে মুক্তি পায়। ওই সময়ও হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

পরে এক সাক্ষাৎকারে বুবলী জানিয়েছিলেন, চলচ্চিত্রসংক্রান্ত একটি কোর্স করার জন্যই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। নিউইয়র্কে অবস্থিত নিউইয়র্ক ফিল্ম একাডেমি–তে ‘অ্যাক্টিং ফর ফিল্ম’ ওয়ার্কশপে অংশ নেন তিনি।

পরবর্তীতে অভিনেত্রী অপু বিশ্বাস–এর ছেলে আব্রাম খান জয়–এর জন্মদিনে নিজের পুরোনো বেবি বাম্পের ছবি প্রকাশ করলে বিষয়টি আবারও আলোচনায় আসে। এরপর শাকিব খান ও বুবলী আনুষ্ঠানিকভাবে জানান, তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শাকিব খান ও বুবলীর দূরত্বের বিষয়টিও প্রকাশ্যে আসে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট