1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শিবচরে উমেদপুর ইউনিয়নে ঝুলন্ত লাশ হত্যার অভিযোগ পরিবারের

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মাদারীপুর শিবচর প্রতিনিধি :

মাদারীপুর শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে সোহেল ব্যাপারি (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা করা হয়েছে। এ ঘটনা কে কেন্দ্র কোরে স্থানীয়রা তার পরিবার নিয়ে মানব বন্ধন করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
সকালে বাড়ির পাশের একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় সোহেল ব্যাপারির লাশ দেখতে পান তার চাচাতো বোন মুসলিমা আক্তার। তিনি বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের
জানান।এলাকাবাসী খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক মাদবর কে ঘটনাস্থানে নিয়ে আসেন এবং পুলিশকে অবহিত ফোন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই জুবায়ের ব্যাপারি জানান, ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার পর একটি ফোনকল পেয়ে সোহেল বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেনি। সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরিবারের দাবি, পাশের জিরা ক্ষেতে নিয়ে তাকে হত্যা করা হয় এবং পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনাস্থলের পাশের জিরা ক্ষেতের কিছু অংশ এলোমেলো দেখা গেছে বলেও জানান তারা।

নিহতের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৫) অভিযোগ করেন, অভিযুক্ত হাসান মাদবর তার বাবাকে আগের দিন মারধর করেছিলেন। সে কারণে তার বাবা রাতে বাইরে যেতে ভয় পেতেন। বিশ্বস্ত কেউ ফোন করায় তিনি ঘর থেকে বের হন। পরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী অভিযোগ করেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হাসান মাদবর ও তার লোকজন সোহেলকে মারধর করেন এবং পরে ফোন করে ডেকে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্তদের পক্ষ থেকে মামলায় নাম না জড়াতে অনুরোধ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মাদবর বলেন,ঘটনার বিষয়ে আগে থেকে কিছু জানতেন না এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি হওয়া উচিত।
এলাকাবাসীরা জানান,সোহেল ব্যাপারি ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সুদের টাকা নেওয়া নিয়ে বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন তারা। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

তবে এ ঘটনায় নিহতের পরিবার নির্দিষ্ট কয়েকজনকে আসামি করে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এখনো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট