1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করতে বগুড়ায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে আদমদিঘী থানাধীন সান্তাহার হবির মোড় জামে মসজিদে বিশেষ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র জুমার নামাজের খুতবায় মাদকের কুফল ও সামাজিক ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। নামাজ শেষে মসজিদে আগত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ডিএনসি’র কর্মকর্তারা। কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচি সম্পর্কে শুক্রবার দুপুরে যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে এগিয়ে আসুক।”

তিনি আরও জানান, জেলার বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, জুমার খুতবায় মাদকবিরোধী আলোচনা সময়োপযোগী উদ্যোগ। তাঁদের মতে, তরুণ প্রজন্মকে রক্ষা করতে ধর্মীয় অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লিফলেটের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে বলেও তারা মন্তব্য করেন।

এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা আশা করেন, প্রশাসন ও জনসাধারণের সমন্বিত প্রচেষ্টায় আদমদিঘীসহ পুরো জেলায় মাদকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট