1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিএনসি’র মাদকবিরোধী টহল, জনসচেতনতায় লিফলেট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলার বনানী ও তিনমাথা এলাকায় মাদকবিরোধী টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)ডিএনসি বগুড়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে মাদকের কুফল ও সামাজিক অবক্ষয়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ডিএনসির সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা ডিএনসি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বনানী ও তিনমাথার মতো ব্যস্ত এলাকায় নিয়মিত টহল ও প্রচারণা চালানো হলে মাদককারবারি ও সেবনকারীরা নিরুৎসাহিত হবে। তারা মনে করেন, প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী টহল জোরদার করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো হবে।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিই মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।”

তিনি আরও জানান, বগুড়া জেলায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট