1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

লালমনিরহাটে মন্ত্রীর পুষ্পস্তবক না থাকায় বিব্রতকর পরিস্থিতি

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে সেখানে নিজের নামে পৃথক কোনো পুষ্পস্তবক না পেয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে মন্ত্রী জেলা প্রশাসককে উদ্দেশ করে বলেন, “আমার পুষ্পস্তবক কোথায়? আমি তো প্রশাসনিক কোনো লোক নই।” সরকারি প্রটোকল অনুযায়ী মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের যাবতীয় আয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে করার কথা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। ফলে উপস্থিত সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ ঘটনাকে ‘প্রটোকল লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাজুল চৌধুরী বলেন, সরকারি প্রটোকল অনুযায়ী মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আয়োজন জেলা প্রশাসনেরই করার কথা। তাদের উদাসীনতায় শুধু মন্ত্রীই নন, উপস্থিত সবাই বিব্রত হয়েছেন।
সাংস্কৃতিক সংগঠক শামীম আহমেদও একে প্রশাসনিক সমন্বয়হীনতা হিসেবে উল্লেখ করেন।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে একই দিনে আরেকটি ঘটনা নিয়েও সমালোচনা সৃষ্টি হয়। একুশের প্রভাতফেরি থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হয়নি। মাইক বন্ধ থাকায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
পরে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি সদস্যরা শহীদ মিনারে গিয়ে সমবেত কণ্ঠে গানটি গেয়ে প্রতিবাদ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন দ্রুত জেলা তথ্য অফিসের মাইক এনে সকাল ১০টার দিকে গানটি প্রচার শুরু করে।
নাট্য সংগঠক সুপেন দত্ত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূফী মোহাম্মদ বলেন, মহান একুশে ফেব্রুয়ারির দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ঐতিহ্যবাহী গানটি না বাজানো একুশের চেতনার পরিপন্থী। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
ঘটনাগুলো ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট