1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, রমজানে প্রান্তিক শ্রেণির রোজাদারদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আজ শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেওয়ারিগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় ২৭০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। অভাবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সামর্থ্যবানদের এগিয়ে আসা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং ধর্মীয় বাধ্যবাধকতা।” তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

তেওয়ারিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি কাউসার হামিদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্থানীয় ২৭০টি নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের হাতে ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট