1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে অমর একুশ উদযাপনের সুযোগ পাওয়ায় একে নতুন প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি মনে করেন, ৫২-এর ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের জন্ম হয়েছে, যা বর্তমান সময়েও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল শক্তি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অনেক বছর পর এক মুক্ত বাংলাদেশে অত্যন্ত স্বস্তিদায়ক পরিবেশে আমাদের মহান শহীদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব—সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে। সে কারণে এই একুশ আমাদের জাতীয় জীবনে নতুন এক প্রেরণা হয়ে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় সচল করা এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও সংহত ও স্থিতিশীল করা এখন সময়ের দাবি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সামনে এখন বড় কাজ হলো অর্থনীতিকে মজবুত করা এবং রাজনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনা। এই কঠিন কাজগুলো সম্পন্ন করতে একুশের চেতনা আমাদের সাহস জোগাবে। আমরা যদি সেই চেতনাকে সঠিকভাবে ধারণ করতে পারি, তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট