1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মাদক, ভাঙা রাস্তা ও দুর্নীতি-তে জিরো টলারেন্স’ এবং সততা’র বার্তা ভূমি প্রতিমন্ত্রী’র

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “দিন শেষে সাড়ে তিন হাত জমিতেই আমাদের সবার ঠিকানা হবে। তাই কোনো ধরনের আপস ছাড়া সর্বোচ্চ সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কলমাকান্দার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।প্রতিমন্ত্রী প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ উদ্যোগ ও কাজের অগ্রাধিকার তালিকা তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, কোনো দপ্তর একা সব করতে পারবে না, সবাইকে একটি ‘টিম স্পিরিট’ নিয়ে কাজ করতে হবে, যাতে কলমাকান্দা ও নেত্রকোনার মানুষ গর্ববোধ করতে পারে। প্রতিটি দপ্তরকে তাদের কী প্রয়োজন এবং কী ঘাটতি রয়েছে তার একটি লিখিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।নির্বাচনী প্রচারণার সময় রাস্তায় অতিরিক্ত ধুলাবালির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি এলজিইডি (LGED) প্রকৌশলীকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া মহাদেব নদীর ওপর ব্রিজ এবং সোমেশ্বরী নদীর প্রসঙ্গ টেনে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের তাগিদ দেন। ঠাকুরকোণা থেকে কলমাকান্দা পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো গাছ না থাকার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি মে-জুন মাস থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার কথা জানান। এলাকাটিকে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য স্থানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় কলমাকান্দায় মাদক সমস্যা সমাধানে বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী। অপরাধপ্রবণ জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশ দেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি জলমহাল ও ইজমেন্ট (হালট) লিজ দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিগত সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আগে মানুষ উন্মুক্ত নদীতে মাছ ধরতে পারত, কিন্তু এখন সব লিজ দেওয়া হয়। এমন কোনো জায়গা লিজ দেওয়া যাবে না, যার ফলে সাধারণ মানুষের ব্যবহার বা চলাচলে বিঘ্ন ঘটে।” উপজেলা হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের অভাবের কথা উল্লেখ করে তিনি দ্রুত এর তালিকা তৈরির কথা বলেন। এছাড়া বর্তমান সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির কথা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন।
ব্যারিস্টার কায়সার কামাল উপজেলার সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক ও কাজের ধারাবাহিকতার প্রশংসা করে বলেন, “আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে অনেক কঠিন কাজও সহজে সমাধান করা সম্ভব।”
মতবিনিময় এ সভায় উপস্থিত ছিলেন- কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার ওসি সিদ্দিক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রুম্মান আরা প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট