1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দিনাজপুরে ইজিবাইক চোর চক্র ও অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

গেল ১৫ ফেব্রুয়ারী রবিবার তাদের হাতেনাতে ধরেছিলেন দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালেব আলী। এরপর সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বিডিআর, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
আটককৃত হেলাল হোসেন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার হাফিজুল ইসলামের ছেলে ও আসাদুল ইসলাম নিমনগর বালুবাড়ি এলাকার আইয়ুব আলীর ছেলে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম দুইজন অটোবাইক চোর চক্রের সক্রিয় সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনাজপুর শহরের রামনগর নিবাসী অটোবাইক চালক হামিদুল এর স্ত্রী মোছা. নাসিমা (৫৫) বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেন।
এজাহার সূত্রে জানা গেছে, আটককৃতরা ইজিবাইক চোর চক্র ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা চেতনা নাশক জাতীয় ঔষধ খাদ্যদ্রব্যে মিশিয়ে অটোচালকদের কৌশলে খাইয়ে অজ্ঞান করে দিনাজপুর শহরসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি করে আসছে। গেল বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাঁর স্বামীর ইজিবাইকে উঠে চোর হেলাল হোসেন। কিছুদুর গিয়ে একটি দোকান হতে ২টি জুসের বোতল ও একটি চিপস কিনে একটি জুসের বোতলে কৌশলে অজ্ঞান জাতীয় কেমিক্যাল ঔষধ মিশিয়ে তার স্বামীকে কৌশলে খাইয়ে দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর বড় মঠে নিয়ে যায়। একপর্যায়ে তার স্বামী অসুস্থ্য হয়ে পড়লে চোর হেলাল তার স্বামীকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে চলে যায়। গেল ১৫ ফেব্রুয়ারী চোর হেলাল হোসেন কে চোরাই ইজিবাইকসহ আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে ইজিবাইক সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালেব আলী জানান, কিছুদিন যাবত মলম পার্টি, অজ্ঞান পার্টির কবলে পড়ছে দিনাজপুরের অটোবাইক চালকরা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি যে, এই অজ্ঞান পার্টির কবল থেকে চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম জানান, দিনাজপুর পৌর এলাকায় চলাচলরত অটোবাইক গুলি ছিনতাইয়ে শিকার হচ্ছে প্রায়শই। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন ছিলাম। অবশেষে এক চোর চক্রের হোতা হেলাল হোসেন কে পাওয়া যায়। তারই স্বীকারোক্তী অনুযায়ী এক অটোবাইক গ্যারেজ মালিক আসাদুল ইসলাম কে আটক করা হয় এবং তার গ্যারেজে বেশ কিছু মালিকবিহীন অটোবাইক পাওয়া যায় বলে জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট