1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

আইয়ুব আলী,সিরাজগঞ্জঃ
১৪০০ শহীদের রক্তস্নাত বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের মন্ত্রী পরিষদে সবচেয়ে দক্ষ ও চৌকষ ০২ জন মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন । আপনাদের কাছে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি । জন আকাঙ্ক্ষা পূরনে আপনারা দেশবাসীর কাছে দায়বদ্ধ। দেশের ৬৫ হাজার ৫৬৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে । দীর্ঘ এক দশক ধরে প্রধান শিক্ষকের পদ গুলো শূন্য। প্রধান শিক্ষকদের অবসর ও মৃত্যুজনিত কারণে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। যা দীর্ঘদিনেও আর পূরণ হয়নি। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শ্রেণীকক্ষে পাঠদানসহ নানাপ্রকার দাপ্তরিক কাজে বিভিন্ন সমস্যার পাশাপাশি সার্বিক শিক্ষায় বিঘ্ন ঘটছে। প্রায় ১০/১২ বছর হলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে সরাসরি নিয়োগ না থাকায় এ পদগুলো শূন্য আছে। ২০২৫ সালে ১১০০ জন প্রধান শিক্ষকের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিঙ্গপ্তি প্রকাশিত হলেও নিয়োগ সম্পন্ন করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার।
এসব সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুবিদ দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান করতে পারছেন না। আবার প্রধান শিক্ষকের একটি পদ শূন্য থাকা মানে বিদ্যালয়ে একজন শিক্ষক কম থাকা। একজন নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক যেভাবে দক্ষতার সাথে সুনিপুনভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারেন তা একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষে অনেক ক্ষেত্রেই হয়ে উঠে না। গত ২০১৮ সালে প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর বিভিন্ন উপজেলার জ্যেষ্ট সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদান করেন। তারা অতিরিক্ত এক হাজার পাঁচ শত টাকায় প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করে আসলেও এখন পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে স্থায়ী হতে পারেনি। শূন্য পদগুলি অনতিবিলম্বে পূরণ করে বিদ্যালয়গুলো সঠিকভাবে পরিচালিত হওয়া উচিৎ বলে মনে করেন প্রধান শিক্ষকবিহীন সংশ্লিষ্ট এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট