1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বগুড়ায় র‌্যাব-১২ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে র‌্যাব-১২ বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে ৬০ বোতল ফেয়ারডিল, ২ বোতল ইস্কাফ ও ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‌্যাব-১২ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে অধিনায়কের নির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ মামুনুর রশীদ (৪৫), সাং পশ্চিম রামনগর, কোতয়ালী থানা, দিনাজপুরকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ বোতল ফেয়ারডিল ও ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
এরপর একই দিনে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে আরেকটি অভিযানে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। শেরপুর থানার শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে পরিচালিত এ অভিযানে মোঃ সুমন মিয়া (২৮), সাং ভাটরা জংগলপুর, কুমিল্লা সদর এবং মোঃ সাইফুল ইসলাম (২৭), নীলফামারী জেলা—এই দুইজনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট