1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্কঃ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করা হবে।সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই হিজরি মাস শুরু হয়। সেই হিসেবে আজ মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাসের সূচনা হয়েছে এবং বুধবার প্রথম রোজা পালন করা হবে।

সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা পালনের ঘোষণা দিয়েছে। প্রথমে সৌদি আরবে নতুন চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন চাঁদ প্রত্যক্ষ করার পরই রমজান মাস শুরু হয়ে গেছে। এবং বুধবার প্রথম রোজা উদযাপিত হবে।

এরপর সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্সি দিওয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, দেশটিতেও ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হবে। দুবাইসহ আমিরাতে ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে এ ঘোষণা দেয়া হয়। একই দিন কাতারও জানায়, মঙ্গলবার চাঁদ দেখা গেছে এবং বুধবারই প্রথম রোজা পালিত হবে।

এই তিন দেশে চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু হওয়ায় উপসাগরীয় অঞ্চলের মুসল্লিরা একযোগে সিয়াম সাধনায় অংশ নিচ্ছেন। তবে অন্যান্য দেশে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে তারিখে ভিন্নতা দেখা গেছে।

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত কয়েক বছর, অভিযোগ উঠেছে চাঁদ দেখা যাক আর না দেখা যাক সৌদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে যাচ্ছে

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সংযম, ইবাদত, আত্মশুদ্ধি ও দানের মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং রাতে তারাবিহ নামাজ আদায় করেন।

সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও নিজ নিজ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর তারিখ নির্ধারণ করবে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট