1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মন্ত্রী হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেখতে চান স্থানীয়রা

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলাসহ বৃহত্তর রংপুর বিভাগের উন্নয়ন, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও অবহেলিত জনপদের ভাগ্যোন্নয়নে বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-কে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাম্প্রতিক সময়ে তিস্তা নদী রক্ষা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আয়োজিত বিভিন্ন সভা-সমাবেশে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার এই জেলার সহ রংপুর বিভাগের সাধারণ জনগণ। এ অবস্থায় জাতীয় পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দরকার শক্তিশালী নেতৃত্ব। আর তাই বিশেষ করে লালমনিরহাট জেলার মানুষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কে কেবিনেট মন্ত্রী হিসেবে দেখতে চান।

স্থানীয়দের দাবি, আসাদুল হাবিব দুলু দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে জনআস্থা অর্জন করেছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তার অবস্থান স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।

স্থানীয় এক ব্যবসায়ী নেতা বলেন, “ লালমনিরহাট এবং রংপুরের উন্নয়নে যিনি ধারাবাহিকভাবে কথা বলেন এবং মাঠে সক্রিয় থাকেন, তাকেই আমরা জাতীয় পর্যায়ে দেখতে চাই।”

একজন কৃষক প্রতিনিধি বলেন, তিস্তা নদীর ভাঙন, সেচসংকট ও কৃষি ক্ষতির বিষয়গুলো নিয়ে তার সোচ্চার ভূমিকার কারণে কৃষকদের মধ্যেও ইতিবাচক মনোভাব রয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিত্ব নির্ধারণ সম্পূর্ণভাবে দলীয় ও সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত।

এদিকে সাম্প্রতিক নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৬ হাজার ২৪৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৩ হাজার ৪০৭।

লালমনিরহাট জেলা সহ বৃহত্তর রংপুর বিভাগের মানুষের প্রত্যাশা, উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে এমন নেতৃত্বই সামনে আসবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট