1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারের ‘কুকুর কাণ্ড’: কসাই এন্তাজ আটক

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে কথিত ‘কুকুর কাণ্ড’-এ অভিযুক্ত কসাই এন্তাজকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ উকিলপাড়া এলাকা থেকে তাঁকে ধরে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগ ওঠার পর থেকেই এন্তাজ পলাতক ছিলেন। বিষয়টি নিয়ে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।
এলাকাবাসীর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় নানাইচ উকিলপাড়া এলাকায় এন্তাজের অবস্থান নিশ্চিত হলে তাঁকে আটক করা হয় এবং পরে ধামইরহাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রতারণা ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা সূত্র।
মঙ্গলবাড়ী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, “এ ধরনের ঘটনা বাজারের সুনাম নষ্ট করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত ভেটেরিনারি তদারকি ও বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
উল্লেখ্য, এর আগে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে আটক এন্তাজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট