1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ডা. আব্দুস সালামকে স্বাস্থ্যমন্ত্রী দেখতে চান বালিয়াডাঙ্গী-হরিপুরবাসী

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে মন্ত্রিপরিষদ।
দলীয় সূত্র জানায়, নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। জনপ্রিয়তা, দলের প্রতি অতীত ত্যাগ, ব্যক্তিগত সততা ও যোগ্যতার ভিত্তিতেই নির্ধারণ করা হবে মন্ত্রীদের নাম।
এদিকে ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গী) আসনে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম। তিনি ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে ৫ হাজার ৩১০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ডা. সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
উত্তরের জনপদ ঠাকুরগাঁও-২ আসন দীর্ঘদিন ধরেই অবকাঠামো, শিক্ষা ও শিল্পোন্নয়নে পিছিয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রয়েছে চরম সংকট-জেলায় নেই কোনো মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতালও গড়ে ওঠেনি। হরিপুর-বালিয়াডাঙ্গীর মানুষ মনে করছেন, এবারের নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের নতুন দোয়ার খুলেছে।
নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুস সালামকে ঘিরে এলাকায় আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই তাঁকে সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছে।
ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির নেতৃবৃন্দ জানান, আমাদের নির্বাচনী এলাকা সীমান্তঘেষা হওয়ায় আমরা চিকিৎসাখাতে সব থেকে পিছিয়ে আছি। আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর-ঢাকায় যেতে হয়। অনেক সময় উন্নত চিকিৎসার জন্য যেতে যেতে রাস্তায় মারা যায় রোগীরা। সেজন্য আমরা আশাবাদী আমাদের নির্বাচিত সাংসদ ডাঃ আব্দুস সালাম একজন চিকিৎসক। তিনি দীর্ঘ সময় সফলভাবে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তাই আমরা আশাবাদী আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক আমাদের উত্তরাঞ্চলের বিষয়টি গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ডাঃ আব্দুস সালামকে স্বাস্থ্যমন্ত্রী করবেন।
তবে এখন দেখার বিষয়, ঘোষিত মন্ত্রিসভায় ঠাকুরগাঁও-২ আসনের এই প্রবীণ নেতার নাম স্থান পায় কিনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট