1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪টি আসনেই জামায়াতের বিজয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা(নীলফামারী):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে জামায়াতের (দাড়িপাল্লা) মার্কার প্রার্থী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার প্রায় অর্ধলক্ষ ভোটের ব্যবধানে বিএনপি জোটের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
আসনটিতে দুই উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭২ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৯৫ জন ও হিজরা ভোটার সংখ্যা ২ জন, ভোট কেন্দ্র ১৫৪টি। এরমধ্যে ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪২ জন, এবং ভোট কেন্দ্র ৭০টি, ডিমলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৩৭ জন, এবং ভোট কেন্দ্র ৮৪টি।
মোট ভোটের মধ্যে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুস ছাত্তার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ ভোট, তার নিটকতম প্রতিদ্বন্দি বিএনপি জোটের খেজুরগাছ মার্কার প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৭৪ ভোট।
নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত, আসনটিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নীলফামারী জেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার(দাড়িপাল্লা), বাংলাদেশ ন্যাপ এর কেন্দীয় সভাপতি জেবেল রহমান গানী (গাভী মার্কা), জমায়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর কেন্দীয় সদস্য সচিব ও বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি(খেজুর গাছ মার্কা), জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন(লাঙ্গল মার্কা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিল ইসলাম(কাস্তে মার্কা), জাতীয় পার্টি(জেপি) এর মখদুম আজম মাশরাফী(বাইসাইকেল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল(হাতপাখা মার্কা), বাংলাদেশ ন্যাশনালীষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা)নিয়ে।

এ ছাড়াও নীলফামারী-২ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী ও নীলফামারী-৪ আসনে জামায়াতের দাড়িপাল্লা নিয়ে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট