1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,পথচারীসহ আহত অন্তত-৭

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পথচারীও রয়েছেন।
আজ বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) এবং হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামে তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, বিকালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের একটি মিছিল থেকে ফুটবল প্রতীকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট