1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে শুরু হয়েছে ভূমিসেবা মেলা,উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ দেশের অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের প্রতিপক্ষের হামলায় শ্রীপুরে কৃষকের প্রাণহানি সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীছড়ি বাজারের উন্নয়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন কুড়িগ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও,কথা রেখেছেন মির্জা ফখরুল শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার তনু হত্যা মামলায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা রিপন বকস গ্রেফতার নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেখা মিলল জিলহজ মাসের চাঁদ,জানা গেল ঈদের তারিখ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ দুইজন আটক ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার হত্যা নাকি আত্মহত্যা,জনমনে ধোঁয়াশা মাদারীপুর সদরের এমপি জাহান্দার আলী মিয়া প্রতিবন্ধী শিশুদের কাছে পেয়ে বুকে টেনে নিলেন সাংবাদিককে হুমকি ও ‘মার্কা’ বাণিজ্যের অভিযোগ,তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

নীলফমারী-১ ডোমার-ডিমলায় দাড়িপাল্লার স্বরন কালের বড় মহিলা মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা প্রতিনিধিঃ

আগামী ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে নীলফামারী ডিমলা উপজেলা জামায়াতের আয়োজনে স্বরন কালের সবচেয়ে বড় মিছিলটি ডিমলা মেডিকেল মোড় জামায়াতের কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। নির্বাচনী মিছিলটিতে প্রায় লক্ষাধিক নারী সমর্থক যোগদান করেন।

আসন্ন জাতীয় সংসদের ১৩ তম নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এলাকায় জনসমর্থনে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস ছাত্তার।
নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ ডোমার-ডিমলা) আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নীলফামারী জেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার(দাড়িপাল্লা), বাংলাদেশ ন্যাপ এর কেন্দীয় সভাপতি জেবেল রহমান গানী (গাভী মার্কা), জময়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর কেন্দীয় সদস্য সচিব ও বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি(খেজুর গাছ মার্কা), জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন(লাঙ্গল মার্কা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিল ইসলাম(কাস্তে মার্কা), জাতীয় পার্টি(জেপি) এরম খদুম আজম মাশরাফী(বাইসাইকেল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল(হাতপাখা মার্কা), বাংলাদেশ ন্যাশনালীষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা)।
তবে ইতিমধ্যইে সাধারন ভোটার ও তৃনমূলের নেতা কর্মিরা তাদের সমর্থন দিচ্ছেন মাওলানা আব্দুস ছাত্তারের পক্ষে। ডিমলা উপজেলার ব্যবসায়ী নুর আলম,সিরাজুল ইসলাম,আকবর আলী,ভ্যান চালক ইব্রাহিম আলী,সুলতান আলী,শ্রমিক হরি কুমার, দিলিপ কুমার, আইয়ুব আলী, বাদশা মিয়া, শিক্ষক নারায়ন চন্দ্র রায়, ডোমার উপজেলার ব্যবসায়ী জাবেদ জামাল, সুলতান মাহমুদ, হারুন মিয়া, শ্রমিক মিন্টু মিয়া, জাকির হোসেন, ভ্যান চালক দুলাল মিয়া, হযরত আলী, আবুল কাশেম, শিক্ষক তরনী কান্ত, আব্দুল মালেক বলেন, আগে (ডোমার-ডিমলা) আসনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা এলাকার উন্নয়নতো দূরের কথা এমপি হওয়ার পর এলাকায় তাদের দেখাও মেলেনি। তারা এমপি নির্বাচিত হওয়ার পর হতেই ছিলেন জনগণ হতে বিচ্ছিন্ন। মাওলানা আব্দুস ছাত্তারের সাথে ডোমার-ডিমলার জনগণের সম্পৃক্ততা রয়েছে, তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা প্রাকৃতিক দূর্যোগসহ সকল বিষয়ে তাকে যথা সময়ে কাছে পেয়েছি। আমরা চাই (ডোমার-ডিমলার) সার্বিক উন্নয়নের স্বার্থে এ আসনে তিনিই নির্বাচিত হোক এবং আমরা তাকেই (দাড়ি পাল্লা) মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭২ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৯৫ জন ও হিজরা ভোটার সংখ্যা ২ জন। ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪২ জন, এবং ভোট কেন্দ্র ৭০টি, ডিমলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৩৭ জন, এবং ভোট কেন্দ্র ৮৪টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট