1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মানিকগঞ্জ-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এস. এম. মান্নানের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মনোনীত প্রার্থী এস. এম. মান্নানের উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক রফিকের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দলটির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী এস. এম. মান্নান বলেন, মানিকগঞ্জ-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে এলাকার সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, সিংগাইর ও হরিরামপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে কর্মমুখী করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির নির্বাচনী প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ও দলীয় প্রতীক লাঙ্গলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে জাতীয় পার্টিকে শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্যে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সেক্রেটারি অ্যাডভোকেট মো. হাসান সাঈদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মো. মেজবাহ উদ্দিন কমেট, সিংগাইর পৌরসভার সেক্রেটারি মো. খোকা,সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট