1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া ফখরুল,চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

রহমত আরিফ,ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

দেশের উত্তর জনপদের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-১ (সদর) আসন এখন আলোচনার কেন্দ্রে। এই আসনে লড়াই করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে থাকা এই আসন এবার পুনরুদ্ধার করতে চায় বিএনপি।
ঠাকুরগাঁও সদরের সাধারণ ভোটারদের মতে, দীর্ঘদিন পর এক ভিন্ন প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে ভোটারদের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার তরুণ ভোটার রাসেল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের জেলা অবহেলিত এবং দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যাও বেড়ে চলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু আমাদের জেলার নেতা না, তিনি সারা দেশে নেতৃত্ব দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে। আমরা আশা করি তিনি এবারের ভোটে জয়লাভ করবেন এবং এলাকার জন্য কাজ করবেন।’
স্থানীয় বাসিন্দা বনিকা বালা বলেন, ‘আলমগীর স্যার ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।’
ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে বেশ কয়েকবার নারী সমাবেশে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম এবং তাঁর দুই কন্যা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মো. দেলোওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মির্জা ফখরুল দেশজুড়ে দলের নেতৃত্বে ব্যস্ত থাকায় স্থানীয় নেতাকর্মীরাই তাঁর পক্ষে জোরালো প্রচার চালাচ্ছেন। অন্যদিকে, জামায়াত প্রার্থী দেলোওয়ার হোসেন কোমর বেঁধে মাঠে নেমেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে।

বিএনপি-জামায়াত স্নায়ুযুদ্ধ এক সময়ের মিত্র হলেও এই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী অভিযোগ করেছেন, জামায়াত প্রার্থী দেলোওয়ার হোসেন অপপ্রচার চালাচ্ছেন এবং বাড়ি বাড়ি ক্যালেন্ডার বিলি করে নির্বাচনবিধি লঙ্ঘন করছেন। তিনি পোলিং অফিসারদের তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
পয়গাম আলী সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আপনারা পোলিং অফিসারের তালিকাটা বের করেন এবং দেখেন। পোলিং অফিসারের ৮০ পার্সেন্ট মাদ্রাসা শিক্ষক। এ ছাড়াও তিনি নিজের নামে ক্যালেন্ডার বানিয়ে বাড়ি বাড়ি দিচ্ছেন। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’
পাল্টা অভিযোগে জামায়াত প্রার্থী মো. দেলোওয়ার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর দাবি, নির্বাচনে বিএনপি-সমর্থিত কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে, যা নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে।
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে, অধিকাংশ কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। এতে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সুযোগ কমে যাবে। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে এবং অভিযোগগুলোর যথাযথ তদন্ত না হয়, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে।
এসব অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ‘আমরা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভোট প্রক্রিয়া যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো পক্ষকেই পক্ষপাতমূলক আচরণ করার সুযোগ দেওয়া হবে না। আমাদের লক্ষ্য, ভোটের দিন প্রতিটি কেন্দ্র যেন নিরপেক্ষভাবে পরিচালিত হয় এবং ভোটাররা যেন নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারেন।’
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮০ হাজার ৬০৯ জন। জয়-পরাজয় নির্ধারণে ১ লাখ ৯২ হাজার তরুণ ভোটার এবং ১ লাখ ১৯ হাজার সংখ্যালঘু ভোটারের বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে।
ঐতিহাসিকভাবে এই আসনটি বিভিন্ন দলের মধ্যে হাতবদল হয়েছে। ১৯৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি, ৯১ ও ৯৬ (জুন) সালে আওয়ামী লীগ এবং ২০০১ সালে বিএনপি জয়লাভ করে। তবে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনটি নির্বাচনে আসনটি আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের দখলে ছিল। এবার সেই দুর্গ ভেঙে পুনরুদ্ধারের লক্ষ্য বিএনপির, আর নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় জামায়াত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট