1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

ভবানীগঞ্জে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পৌরবাসীর মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে এবং ভোটাররা গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন—এই লক্ষ্যেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ধারণ করে আয়োজিত মিনি ম্যারাথন কর্মসূচির মাধ্যমে ভবানীগঞ্জ বাজারসহ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম বলেন,“গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যান, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া। তিনি বলেন,“গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন—এই দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সচেতন করা অত্যন্ত জরুরি। অনেক ভোটার এখনও গণভোট সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই পৌরসভা পর্যায় থেকে আমরা মাঠে নেমে সরাসরি জনগণের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরছি। লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন,“বিশেষ করে নতুন ভোটার ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি খুবই কার্যকর। সচেতন ভোটারই পারে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সফল নির্বাচন নিশ্চিত করতে। ভবানীগঞ্জ পৌরসভা বিশ্বাস করে—এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ভোটারদের মধ্যে দায়িত্ববোধ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”

লিটন মিয়া বলেন,“ভোটকেন্দ্রে গিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন এবং প্রতিটি ভোটার যেন আত্মবিশ্বাসের সঙ্গে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন—সেটিই আমাদের মূল লক্ষ্য। গণভোট ও নির্বাচন উভয় ক্ষেত্রেই জনগণের সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার তরুণ প্রজন্ম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট