1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

র‍্যাব-১২ এর পৃথক অভিযানে গাইবান্ধার আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সদর থানায় দায়ের হওয়া শিপুল মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, বগুড়া। বুধবার ভোররাতে বগুড়ার কাহালু থানার বিভিন্ন এলাকায় পরিচালিত দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামলার ১নং এজাহারভুক্ত আসামি মো. মামুন মিয়া (৩৬) এবং ২নং এজাহারভুক্ত আসামি মো. আব্দুল আজিজ (৩৮)। তারা উভয়েই গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সবুজপাড়া এলাকার বাসিন্দা।
র‍্যাব সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা পৌরসভার পুলবন্দি ঈদগাহ মাঠের পশ্চিম পাশের সড়কে মোবাইল ফোনে কথা বলছিলেন শিপুল মিয়া (৪২)। এ সময় অভিযুক্তরা তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে শিপুল মিয়াকে টানাহেঁচড়া করে ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের ফাঁকা জমিতে নিয়ে গিয়ে মারধর করা হয়। মাথা, বুকে ও পেটে এলোপাতাড়ি লাথির আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে শিপুল মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ ডিসেম্বর সকাল ৬টা ১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান মিয়া (রেজাউল করিম) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১, তারিখ-২১/১২/২০২৫, ধারা ৩০২/৩৪ (পেনাল কোড ১৮৬০)।
মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামিরা গ্রেফতার এড়াতে বগুড়ার কাহালু থানার বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোররাতে অভিযান পরিচালনা করা হয়।
ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কাহালু থানাধীন কলমা ফাজিল মাদ্রাসা মাঠ এলাকা থেকে মো. মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন প্রোটন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ১৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। একইদিন ভোর ৪টা ৫৫ মিনিটে কলমা গ্রামে আয়োজিত একটি ইসলামি জলসার স্টল এলাকা থেকে অপর আসামি মো. আব্দুল আজিজকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট