1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নির্বাচনের কারণে এক মাসের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট কাজে আগত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব বিদেশির জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণসহ নির্বাচন সংক্রান্ত কাজে বাংলাদেশে আসা বিদেশি পর্যবেক্ষক ও তাদের সহচরদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

কোন দেশের নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেতেন

এতদিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা, বিনিয়োগ কিংবা চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের নাগরিকদের এখন বাংলাদেশে ভ্রমণের আগে নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে আগাম ভিসা সংগ্রহ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকেও কূটনৈতিক চ্যানেলে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে যেসব দেশে বাংলাদেশ মিশন নেই, সেসব দেশের নাগরিকদের এ সময় বাংলাদেশ ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত জানার পর ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক নোটিস জারি করেছে। নোটিসে বলা হয়েছে, থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানানো হয়েছে যে ভুটানসহ যোগ্য সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা অন অ্যারাইভাল সুবিধা স্থগিত রাখবে।

এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক ভুটানের নাগরিকদের আগেভাগেই থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসে ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই ধরনের নির্দেশনা দিয়েছে মালদ্বীপ সরকারও। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা ইস্যু বন্ধ রাখছে।

মালদ্বীপ সরকার দেশটির নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, এ সময় বাংলাদেশ ভ্রমণ করতে হলে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগাম ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। ভ্রমণে কোনো ধরনের জটিলতা এড়াতে যাত্রীদের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট