1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর প্রত্যাবর্তন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-২ সংসদীয় আসনের নির্বাচনী মাঠে হঠাৎ করেই বদলে গেছে হিসাব–নিকাশ। রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ খারিজ করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসি ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে দেওয়া এই সিদ্ধান্তে আসনটিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ঢাকা-২ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গেছে। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম। জামায়াত প্রার্থীর প্রত্যাবর্তনে ভোটের সমীকরণে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক ও ভোটাররা।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিল করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

ঢাকা-২ আসনের নয়াবাজার এলাকার এক ভোটার আবদুস সালাম বলেন,“মনোনয়ন বাতিল হওয়ার খবর শুনে অনেকেই হতাশ হয়েছিল। এখন প্রার্থী ফিরে আসায় ভোটের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। এতে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ল।”কেরানীগঞ্জের গুইটা এলাকার গৃহবধূ রোকসানা বেগম বলেন,“আমরা চাই ভোট হোক, লড়াই হোক। একতরফা নির্বাচন হলে সাধারণ মানুষের আগ্রহ থাকে না। এখন অন্তত ভোট দেওয়ার পরিবেশ হবে বলে আশা করছি।”
কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। তিনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)-এর সভাপতি। অবসর-পরবর্তী সময়ে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আবদুল হক বলেন, তিনি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ঢাকা-২ আসনের মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নেই আমার রাজনীতির লক্ষ্য।”
ঢাকা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত প্রার্থীর প্রত্যাবর্তনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের সঙ্গে লড়াই আরও জমে উঠবে। এতে ভোটারদের অংশগ্রহণ বাড়ার সম্ভাবনাও দেখছেন তারা।
বালুরচরের তরুণ ভোটার সাইফুল ইসলাম বলেন,
“আমরা চাই এমন নির্বাচন, যেখানে ভোট দিয়ে মত প্রকাশ করা যাবে। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচনটা আগের চেয়ে বেশি গুরুত্ব পাবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট