1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

চাকরির নামে কোটি টাকা বাণিজ্য, রেলওয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও ঘুষের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসেন রাজশাহীর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

আমির হোসেন জানান, অভিযুক্ত সৈয়দ আবজুরুল হক চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) দপ্তরের অধীনে কর্মরত ছিলেন ও বর্তমানে অবসরোত্তর ছুটিতে রয়েছেন। তিনি ২০১৫ সালের রেলওয়ে নিয়োগ প্রক্রিয়ায় খালাসি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নিজের সরকারি পদমর্যাদা অপব্যবহার করে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেন।

জানা গেছে, রাজশাহী নগরীর সাগরপাড়ার বাসিন্দা মো. ওয়ালী খান ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, সৈয়দ আবজুরুল হক রেলওয়েতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ৬ কোটি ৫০ লাখ টাকা ঘুস নিয়েছেন। পরবর্তীতে আদালত তদন্তের নির্দেশ দেন ও ২০২৩ সালের ২১ মে সংশ্লিষ্ট কাগজপত্র দুদকে পাঠান। একই বছরের ১৬ জুলাই দুদক সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের অনুমোদন দেওয়া হয়।

তদন্তকালে দুদক জানতে পারে, বাংলাদেশ রেলওয়ে ২০১৩ ও ২০১৫ সালে মোট ৮৬৫টি খালাসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত সময়ে নিজের মোবাইল ফোন ব্যবহার করে এসএ পরিবহনের চট্টগ্রাম শাখার মাধ্যমে একাধিক লেনদেনে মোট ৩০ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

এই অর্থ রাজশাহী থেকে পাঠানো হয়, যা অভিযোগকারীর নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও গ্রামীণফোনের যাচাইয়ে মোবাইল নম্বরগুলোর মালিকানা নিশ্চিত হয়। পাশাপাশি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) থেকে প্রাপ্ত কল ডিটেইল রেকর্ডে দেখা যায়, ওই সময়কালে অভিযুক্ত ও অভিযোগকারীর মধ্যে ঘন ঘন যোগাযোগ ছিল। অভিযুক্ত ব্যক্তি একাধিকবার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি ২০১৯ সালের ৭ জুলাই নোটারীকৃত একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন, যেখানে টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে তিনি ২০২১ সালের ২৪ মার্চ একটি স্বেচ্ছা জবানবন্দি দেন ও আবারও ২০২২ সালের ২৯ মার্চ নোটারীকৃত ঘোষণায় স্বাক্ষর করেন। সেখানে তিনি অভিযোগকারীর কাছ থেকে মোট ৬৫ লাখ টাকার মধ্যে কুরিয়ারের মাধ্যমে ৩০ লাখ টাকা এবং নগদে ৩৫ লাখ টাকা গ্রহণের কথা স্বীকার করেন।

দুদকের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একজন সরকারি কর্মচারী হিসেবে নিজের পদমর্যাদা অপব্যবহার করেছেন, ঘুস গ্রহণ করেছেন ও চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট