1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মায়ের অনুপস্থিতিতে বিএনপির হাল ধরতে তারেক রহমান কতটা প্রস্তুত?

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে, তা তারেক রহমান কতটা দক্ষতার সঙ্গে পূরণ করতে পারবেন—এই প্রশ্ন এখন রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময়ের সংগ্রাম, ত্যাগ এবং দূর থেকে দল পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমানকে একজন পরিণত রাজনীতিক হিসেবে গড়ে তুলেছে। তবে তার নেতৃত্বের চূড়ান্ত মূল্যায়ন এখনও সময়ের অপেক্ষায়।

তারেক রহমানের রাজনৈতিক উত্থান ছিল না হঠাৎ কোনো ধূমকেতুর মতো। এক প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় নির্যাতন ও চাপের মুখে তাকে দেশ ছাড়তে হলেও, সেই প্রবাসজীবন থেকেই তিনি দলকে সংগঠিত ও পরিচালনা করে গেছেন। বিদেশে অবস্থান করেও একক সিদ্ধান্ত ও সরাসরি নির্দেশনার মাধ্যমে বিএনপির সাংগঠনিক কাঠামো ধরে রাখার অভিজ্ঞতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

মায়ের মৃত্যুর পর তারেক রহমান রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছেন কি না—এমন প্রশ্নও উঠছে। কারণ অতীতের সংকটময় মুহূর্তগুলোতে বেগম খালেদা জিয়া ছিলেন তার সবচেয়ে বড় ভরসা ও পরামর্শদাতা। রাজনৈতিক প্রতিকূলতা ও ব্যক্তিগত চাপের সময় তিনি মায়ের ছায়াতেই এগিয়ে গেছেন।

এখন পরিস্থিতি ভিন্ন। একদিকে বিএনপির মতো দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন—সব মিলিয়ে তারেক রহমানের সামনে এক বড় পরীক্ষার সময়। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে তার রাজনৈতিক পরিণত হওয়ার প্রমাণ দেওয়ার সুযোগও এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ১৯৯১ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তারেক রহমানের অভিজ্ঞতার পরিসর প্রায় তিন দশকের কাছাকাছি। একজন ব্যক্তি হিসেবে দল পরিচালনার সক্ষমতা তার রয়েছে। তবে নেতৃত্বের দক্ষতা কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন, তা ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে।

২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই কার্যত বিএনপির নেতৃত্বে সামনে আসেন তারেক রহমান। যদিও তার রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু আরও আগে। ১৯৯১ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে সমন্বয়কের ভূমিকা পালন করেন তিনি। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে তৃণমূল পর্যায়ে কর্মীসভা এবং নেতাকর্মীদের তথ্যভিত্তিক ডিজিটাল ডাটাবেস তৈরির উদ্যোগও ছিল তার।

এই মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিদেশে থেকে দল পরিচালনার দক্ষতা এবং বর্তমানে দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেওয়ার বাস্তবতা—সব মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নতুন অধ্যায় শুরু হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট