1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নানা আয়োজনে বিশ্বজুড়ে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

নানা আয়োজনে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে খ্রিষ্টীয় নববর্ষ। সময়ের তারতম্যের কারণে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে নতুন বছর ২০২৬ এর প্রথম প্রহর আসে এবং আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে আকাশ।

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতিতে বিশ্বে সর্বপ্রথম নতুন খ্রিস্টীয় বর্ষ ২০২৬ কে স্বাগত জানানো হয়েছে। এই এলাকাটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। কিরিবাতি ১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়। এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। খবর বিবিসির।

এরপরই নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপের বাসিন্দারা ২০২৬ সালকে স্বাগত জানায়। এ দ্বীপে ৬০০ জন বসবাস করে। এরপর প্রশান্ত মহাসাগরের কয়েকটি দেশ নিউজিল্যান্ড, টোঙ্গা ও সামোয়াতে বর্ষবরণ উৎসব শুরু হয়। মূলত আতশবাজি ফুটিয়ে খ্রিস্টীয় নববর্ষ উপদযাপন করা হয়। এর সঙ্গে যোগ হয় নাচ, গান ও বিশেষ খাবার উপভোগ। আতশবাজির ঝলকানিতে অকল্যান্ডের আকাশ মধ্যরাতে আলোকিত হয়ে যায়। প্রশান্ত মহাসাগরের অন্যান্য দেশ মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু ও নাউরুতেও উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব।

অন্যদিকে, সিডনির আকাশ আলোকিত হয়েছে আতশবাজির বর্ণিল আলোতে। বর্ষবরণ অনুষ্ঠানস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন অনেক আগে থেকেই। এ অনুষ্ঠান উপভোগ করতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। এরপর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেন ও গ্রেট ব্যারিয়াও শুরু বর্ষবরণ।

এরপর ২০২৬ সালে পদার্পণ করা দেশগুলোর ক্লাবে যোগ দেয় জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া।  বড় বড় মন্দিরে ঘণ্টা বাজানোসহ নানা আয়োজনে দেশগুলোর বাসিন্দারা নতুন বছরকে স্বাগত জানায়। এরপর ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন এবং ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কিছু অংশে নতুন বছর উদযাপন অনুষ্ঠান শুরু হয়। এরপরপরই নতুন বর্ষ উদযাপনে যোগ দেয় আরও কিছু দেশ—মঙ্গোলিয়া, তাইওয়ান, ব্রুনাই, রাশিয়ার ইরকুটস্ক, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ, হংকং, সিঙ্গাপুর, ম্যাকাও এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট