1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

কড়াইল বস্তি,চারদিকে শুধু পুড়ে যাওয়া টিন আর কংক্রিট ছাড়া কিছুই নাই

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর কড়াইল বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পুরোপুরি দৃশ্যমান হয়ে ওঠে। সারারাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন একসময়কার বসতবাড়ি এখন শুধুই ধূসর ছাই আর পুড়ে যাওয়া টিনের স্তূপ।

আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অসংখ্য পরিবার। শিশুসহ নারী-পুরুষ সবাই মিলে কোনোভাবে আশ্রয় নিলেও তাদের চোখেমুখে শোক, আতঙ্ক আর ভবিষ্যতের অনিশ্চয়তা প্রকট।

সরেজমিনে দেখা গেছে, অনেকে ভাঙাচোরা ঘরের ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজছেন এমন কিছু, যা হয়তো এখনো ব্যবহারযোগ্য। কিন্তু বেশিরভাগেরই সর্বস্বই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ—বিভিন্ন প্রতিষ্ঠান ও দলীয় উদ্যোগে কিছু সাহায্য এলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

এক ভুক্তভোগী বলেন, চারদিকে শুধু পুড়ে যাওয়া টিন আর কংক্রিট ছাড়া কিছুই নেই। আগুন সবকিছু শেষ করে দিয়েছে।

আরেকজন জানান, যা সহায়তা পাওয়া যাচ্ছে তা দিয়ে চলা অসম্ভব। সামনে কী হবে একটুও বুঝতে পারছি না।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। ঘিঞ্জি এলাকা এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়া আংশিকভাবে ঠেকানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট