1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

ঢাকায় একযোগে ১১ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ, গ্রেফতার-৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেও ঢাকায় ১১টি স্থানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল শুরু করেন। ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, কুড়িল দিক থেকে আসা মিছিলে ধাওয়া দিলে তিনজনকে আটক করা হয়। একই ঘটনায় খিলক্ষেত থানা চারজনকে আটক করেছে।

শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ প্রধান সড়কে কয়েকশ মানুষ মিছিল শুরু করেন এবং ডেমরার দিক থেকে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।

ওয়ারীর জয়কালি মন্দির এলাকায়ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, কারা মিছিলে অংশ নিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার, তেজগাঁও শিল্পাঞ্চলের ভূমি ভবনের আশপাশ, সাতরাস্তা মোড়, বাটা সিগন্যাল, উত্তরা ৩ নম্বর সেক্টর, আগারগাঁও বেতার ভবন এবং রমনার মৎস্য ভবন এলাকাতেও মিছিল দেখা যায়। মতিঝিলের দিলকুশায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি মিছিল হয়, তবে কাউকে আটক করা যায়নি। পুলিশ এখনো এলাকায় অভিযান চালাচ্ছে।

রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে সকাল ১১টার দিকে মিছিলের সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে দেখা যায় পুলিশকে। তবে তাকে কোন থানা গ্রেপ্তার করেছে তা জানা যায়নি।

উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে আওয়ামী লীগের প্রায় বিশজন কর্মী মিছিল করেন। রবীন্দ্র সরণিতে পৌঁছালে অজ্ঞাত কিছু লোক ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট