1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ​সিঙ্গাইরে মধ্যরাতে ডাকাত আতঙ্ক,গণপিটুনিতে নিহত-১

ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছে তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বৈঠকের আগে হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ডা. জ্যাক আহতদের দেখতে যান। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলেরও সদস্য ছিলেন ডা. জ্যাক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট